Home » এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করার পদ্ধতি

এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করার পদ্ধতি

by ITAB Content Team

Table of Contents

আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে আমরা দেখবো কিভাবে আপনি এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন।

এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করার পদ্ধতি

অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য এখানে দুটি প্রসেস আছে। প্রথমটি হচ্ছে যদি আপনার জাতীয় পরিচয় পত্র থাকে তাহলে অনলাইন থেকে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। কিংবা আপনি এনআইডি কার্ডের জন্যে আবেদন করেছেন আপনার সময়সীমা এসে পড়েছে, এনআইডি কার্ড টি পাওয়ার জন্যে সে ক্ষেত্রে আপনি আপনার ফর্ম নাম্বারটি ব্যবহার করে এন আইডি কার্ড টি ডাউনলোড করতে পারবেন।

এনআইডি ডাউনলোড করার জন্য প্রথমেই অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। প্রথমে আপনি আপনার জাতীয় পরিচয় বা ফর্ম নাম্বার (যেটি থাকবে) সেটি দিয়ে দিবেন। তারপর আপনার জন্মতারিখ টি দিবেন এবং পরবর্তীতে Capcha টি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন।

Image:

জাতীয় পরিচয়পত্রের তথ্যানুযায়ী আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানাটি সিলেক্ট করে দিন এবং পরবর্তী বাটনে ক্লিক করুন।

Image:

যে মোবাইল নাম্বারটি আপনি জাতীয় পরিচয়পত্র করার সময় ব্যবহার করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটি কোড যাবে। যদি আপনার সে নাম্বারটি সাথে না থাকে তাহলে মোবাইল পরিবর্তন বাটনে ক্লিক করুন এবং নাম্বারটি পরিবর্তন করে দিন।

Image:

ছয় ডিজিটের কোডটি এখানে বসিয়ে দিন।

Image:

অ্যাকাউন্ট রেজিস্টার করার এই পর্যায়ে, এখন আমাদের একটি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর জন্যে NID WALLET অ্যাপলিকেশনটি ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করে নিতে হবে। প্লে-স্টোর থেকেই ডাউনলোড করতে পারবেন। অ্যাপলিকেশনটি ইন্সটল করা হলে অ্যাপটি ওপেন করুন।

Image:

ওয়েবসাইট থেকে QR টি অ্যাপ ব্যবহার করার মাধ্যমে স্ক্রান করে নিন এবং স্ক্যান করা হয়ে গেলে অ্যাপের প্রদর্শিত ধাপ অনুযায়ী অনুসরণ করুন।

যাচাই প্রকিয়া শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে।

Image:

স্ক্যানের কাজ সম্পন্ন হয়ে গেলে পরবর্তীতে আপনাকে পাসওয়ার্ড সেট করার একটি অপশন দেখতে পাবেন। পাসওয়ার্ডটি সেট করা হয়ে গেলে পরবর্তীতে আপনার প্রোফাইলে নিয়ে যাবে। এখান থেকেই আপনি আপনার এনআইডি কার্ড টি ডাউনলোড করতে পারবেন

Image:

আইডি কার্ড সংশোধন হলেও করতে পারবেন ডাউনলোড

আপনার আইডি কার্ড সংশোধনের পর ভোটার আইডি কার্ডটি অনলাইনে ডাউনলোড করার সুবিধা থাকবে। তবে যারা ঠিকানা পরিবর্তন/সংশোধন করেছেন, তাদের ক্ষেত্রে সংশোধিত জাতীয় পরিচয়পত্র (NID) পাওয়া যাবে না ঠিকানা পরিবর্তন/সংশোধনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র পুনরায় রিইস্যুর জন্য আবেদন করতে হবে।

জাতীয় পরিচয়পত্রের সংশোধন সম্পন্ন হলে আপনি “আপনার জাতীয় পরিচয়পত্রের আবেদনটি অনুমোদিত হয়েছে” এরকম একটি বার্তা পাবেন। এরপর প্রদত্ত নির্দেশনা অনুযায়ী সংশোধিত NID কার্ড ডাউনলোড করতে পারবেন।

পড়ুন: কিভাবে অনলাইনে এনআইডি কার্ডের জন্য আবেদন করবেন?

সাধারণ জিজ্ঞাসা / FAQ (Frequently Asked Questions)

1. এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করা যায় কি?

হ্যাঁ। বাংলাদেশ নির্বাচন কমিশনের অনলাইন সার্ভিস থেকে স্মার্ট NID বা অনলাইন কপি ডাউনলোড করা যায়।

2. কোথা থেকে এনআইডি ডাউনলোড করতে হয়?

Bangladesh Election Commission এর অফিসিয়াল NID সার্ভিস পোর্টাল থেকে ডাউনলোড করতে হয়।

3. ডাউনলোড করার জন্য কী কী তথ্য প্রয়োজন?

  • NID নম্বর অথবা ফরম নম্বর
  • জন্ম তারিখ
  • মোবাইল নম্বর (রেজিস্টার্ড)
  • ঠিকানার তথ্য যাচাই

4. প্রথমবার লগইন কীভাবে করবো?

পোর্টালে গিয়ে “Register” অপশনে ক্লিক করে NID নম্বর, জন্ম তারিখ ও ক্যাপচা পূরণ করে OTP ভেরিফিকেশনের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে হয়।

5. OTP না এলে কী করবো?

রেজিস্টার্ড মোবাইল নম্বর সঠিক কিনা যাচাই করতে হবে। প্রয়োজনে স্থানীয় নির্বাচন অফিসে যোগাযোগ করে নম্বর আপডেট করতে হবে।

6. স্মার্ট কার্ড না পেলেও কি অনলাইন কপি ব্যবহার করা যাবে?

হ্যাঁ। অনলাইন থেকে ডাউনলোড করা ডিজিটাল কপি অনেক সরকারি ও বেসরকারি কাজে গ্রহণযোগ্য।

7. এনআইডি ডাউনলোড করতে কি কোনো ফি লাগে?

সাধারণত অনলাইন কপি ডাউনলোড ফ্রি। তবে তথ্য সংশোধন বা পুনঃইস্যুতে ফি লাগতে পারে

8. পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে রিসেট করবো?

লগইন পেইজে “Forgot Password” অপশন ব্যবহার করে OTP ভেরিফিকেশনের মাধ্যমে নতুন পাসওয়ার্ড সেট করা যায়।

9. মোবাইল দিয়ে কি এনআইডি ডাউনলোড করা সম্ভব?

হ্যাঁ। স্মার্টফোনের ব্রাউজার ব্যবহার করে সহজেই লগইন করে PDF কপি ডাউনলোড করা যায়।

10. এনআইডি তথ্য ভুল থাকলে কী করবো?

তথ্য সংশোধনের জন্য অনলাইনে আবেদন করা যায় অথবা সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে প্রয়োজনীয় ডকুমেন্টসহ যোগাযোগ করতে হয়।

11. ডাউনলোড করা NID কি প্রিন্ট করা যাবে?

হ্যাঁ। PDF ফাইল ডাউনলোড করে রঙিন বা সাদা-কালো প্রিন্ট নেওয়া যায়।

12. নিরাপত্তার জন্য কী সতর্কতা নেওয়া উচিত?

নিজের NID নম্বর ও OTP অন্যের সাথে শেয়ার করা যাবে না। শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে হবে এবং পাবলিক কম্পিউটারে লগইন করলে পরে লগআউট করতে হবে।

Was this article helpful?
Yes0No0

You may also like

Leave a Comment