Home » পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে বিস্তারিত তথ্য ও আবেদন পদ্ধতি

পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে বিস্তারিত তথ্য ও আবেদন পদ্ধতি

by ITAB Content Team

▶️ এই আর্টিকেলটি শুনুন:
Estimated listening time: 5 min 01 sec

পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে বিস্তারিত তথ্য ও আবেদন পদ্ধতি

প্রথমেই পুলিশ ক্লিয়ারেন্সের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। নিচের ছবির মতো একটি ইন্টারফেস দেখতে পারবেন।

কোন উদ্দেশ্যে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটি করতে চাচ্ছেন সেটি উল্লেখ করতে হবে। যদি আপনার উদ্দেশ্য হয় বিদেশ গমন, সেক্ষেত্রে আপনি Go abroad এই অপশনটি সিলেক্ট করবেন আর যদি অন্য কোন উদ্দেশ্যে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটি তৈরি করেন তাহলে সে ক্ষেত্রে আপনি other অপশনটি ক্লিক করবেন। যদি আপনি বিদেশ যাবার জন্যে পুলিশ ক্লিয়ারেন্সটি না করেন সেক্ষেত্রে আপনাকে ডিএসবি বা পুলিশ সুপার অফিসে গিয়ে পুলিশ ক্লিয়ারেন্সটি করতে হবে।

কোন দেশে যাবার জন্য আপনি পুলিশ ক্লিয়ারেন্সটি তৈরি করতে চাচ্ছেন, প্রথমে সেই দেশটি সিলেক্ট করে দিন।

এরপরে আপনার কিছু ব্যক্তিগত তথ্য (Passport No, Issuing Country, Issue Date, Issue Place, Expiry Date, Mobile NO, Email, NID, Salutation, Full Name, Father’s / Husband Name, Relation, Mother’s Name, Date of Birth, Photo) দিয়ে ফর্মটি পূরণ করে নিন। বলে রাখা ভালো যে ছবিটি আপনি আপলোড করবেন সেটি যেন সর্বোচ্চ 150KB কিলোবাইটের মধ্যে হয়। অনলাইনে অনেক টুলস আছে যেগুলো ব্যবহার করে আপনি ছবির সাইজ কমাতে পারেন। সঠিক তথ্যগুলো দিয়ে ফরমটি পূরণ করুন পরবর্তীতে Save & Next বাটনে ক্লিক করুন।

নতুন একটি ইন্টারফেস দেখতে পারবেন। আপনার পাসপোর্টের তথ্যানুযায়ী ইমারজেন্সি কন্টাক্ট অ্যাড্রেস (Emergency Contact Address) ও পারমানেন্ট কনটাক্ট অ্যাড্রেস (Permanent Contact Address) এর অপশনে তথ্যগুলো বসিয়ে দিন

আপনি বর্তমানে যে ঠিকানায় অবস্থান করছেন সেই তথ্যগুলো দিয়ে Present Address এর অপশনগুলো পূরণ করে নিন।

এখন দেখতে পারছেন যে আপনাকে কিছু ডকুমেন্ট আপলোড করার জন্য বলা হচ্ছে। এখানে আপনার পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, বার্থ সার্টিফিকেট বা যদি  অন্য কোন তথ্য থাকে সেগুলো এখানে আপলোড করতে হবে। এখানে একটি বিষয় যেটি হলো আপনাকে পাসপোর্ট অবশ্যই আপলোড করতে হবে পাশাপাশি জাতীয় পরিচয়পত্র, বার্থ সার্টিফিকেট বা অন্য কোন তথ্য আপলোড করতে পারবেন।

নিচের ছবিতে দেখুন আমি এখানে পাসপোর্ট জাতীয় পরিচয় পত্র এবং বার্থ সার্টিফিকেট আপলোড করেছি। অবশ্যই আপনার কাগজগুলো সত্যায়িত করে আপলোড করতে হবে। আপনি ডকুমেন্টগুলো আপলোড করবেন এবং পরবর্তীতে Save & Continue বাটনে ক্লিক করবেন।

এখন নতুন একটি ইন্টারফেস দেখতে পারছেন। পূর্বে আমরা ব্যক্তিগত তথ্য, ঠিকানা এবং কিছু ডকুমেন্টস আপলোড করেছিলাম। সেই সব তথ্য গুলো এখানে একসাথে দেখা যাচ্ছে।আপনি চেইক করে দেখে নিবেন যে আপনার কোন তথ্য ভুল হয়েছে কিনা। যদি সাবমিট করা কোন তথ্য ভুল না থাকে তাহলে প্রথমে Final Submit বাটনে ক্লিক করুন এবং পরবর্তীতে Confirm বাটনে ক্লিক করুন। বলে রাখা ভালো Confirm বাটনে ক্লিক করার আগে অবশ্যই ভালো করে চেইক করে দেখে দিবেন যে, কোন তথ্য ভুল আছে কিনা। কেননা একবার Confirm বাটনে ক্লিক করলর পরবর্তীতে আর তথ্যগুলো এডিট করতে পারবেন না।

এখন আমরা আমাদের আবেদনকৃত পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পেমেন্ট করব। দেখতে পারছেন যে, প্রথম অপশনে বলছে, Click here বাটনে ক্লিক করে আমরা পেমেন্ট করতে পারবো। অথবা চাইলে আমরা এখান থেকে চালান ফর্মটি ডাউনলোড করে পরবর্তীতে সোনালী ব্যাংকের কোন শাখা থেকে পেমেন্ট করতে পারবো।

আর দুই নাম্বার অপশনে বলা হচ্ছে যে, পেমেন্ট সম্পূর্ণ হবার পরে আমরা যে চালানটি পাবো, সেটি Click here অপশনে ক্লিক করে আপলোড করতে পারবো। প্রথমে আমরা পেমেন্টটি করে নিবো।

আমি সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে পেমেন্ট করছি। আমি ব্যাংক এ্যাকাউন্ট থেকে পেমেন্ট করছি। আপনি চাইলে Card/Mobile Banking/Internet Banking এর মাধ্যমে ও পেমেন্ট করতে পারেন। বলে রাখা ভালো, ইন্টারফেজে দেখানো ছবিটিতে ৫০০ টাকা দেখানো হয়েছে। পূর্বে পুলিশ ক্লিয়ারেন্স করতে ৫০০ টাকা অনলাইনে পেমেন্ট করতে হতো। কিন্তু বর্তমানে তা ১৫০০ টাকা করা নির্ধারণ করা হয়েছে

টাকা পেমেন্ট করা হয়ে গেলে আপনি নতুন একটি ইন্টারফেস দেখতে পারবেন যেখানে বলতেছে যে আপনাকে ভাউচারটি ডাউনলোড করার জন্য। আপনি ভাউচারটি ডাউনলোড করে দিবেন এবং এই চালানটিই আমরা পরবর্তীতে আপলোড করব।

চালান ফর্মটির ছবি আপনারা নিচে দেখতে পাচ্ছেন।

এখন আমরা চালানটি আপলোড করবো।

এখানে Bank Name* অপশনে সোনালী ব্যাংক দিবেন, District* অপশনে দিবেন ঢাকা, Branch* অপশনে সিলেক্ট করে দিবেন Local Office Branch. Chalan Date* অপশনে আপনি সেই ডেটটি দিবেন অর্থাৎ যেই তারিখে আপনি চালানটি আপলোড করেছেন। Chalan No* অপশনে চালান নাম্বারটি দিয়ে দিবেন।

এখানে একটি লেখা দেখতে পারছেন যখন আমি চালান নম্বরটি দিয়ে চেক চালান অপশন এ ক্লিক করেছি তখন বলা হচ্ছে যে, আপনার এন্ট্রিকৃত চালানের তথ্য পাওয়া যায়নি। সোনালী ব্যাংকে চালান জমা দেওয়ার পরবর্তী কর্মদিবস দুপুর ১২ টার পর চালানটি জমা দেওয়া যাবে। অর্থাৎ এখন পেমেন্ট করলেই সাথে সাথে আপনি চালানটি আপলোড করতে পারবেন না পরবর্তী কার্য দিবসের দুপুর বারোটার পর তা আপলোড করা যাবে।

পরেরদিন আমি চালানটি আপলোড করছি। পুলিশ ক্লিয়ারেন্স ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আপনি কোন আবেদন করে থাকলে সেটি দেখতে পারবেন। নিচের ছবিটি লক্ষ করুন। এখন Upload Sonail Bank / Bangladesh Bank Chalan অপশনে ক্লিক করে চালানটি আপলোড করবো।

Bank Name* অপশনে সোনালী ব্যাংক দিবেন, District* অপশনে দিবেন ঢাকা, Branch* অপশনে সিলেক্ট করে দিবেন Local Office Branch. Chalan Date* অপশনে আপনি সেই ডেটটি দিবেন অর্থাৎ যেই তারিখে আপনি চালানটি আপলোড করেছেন। Chalan No* অপশনে চালান নাম্বারটি দিয়ে দিবেন। তারপর আপনি Check Chalan অপশনে ক্লিক করলে দেখতে পাবেন, যেই নামে পুলিশ ক্লিয়ারেন্সটি করা হয়েছে সেই নামটি Pay অপশনে দেখাচ্ছে যেট আমি কালার করে দিয়েছি সিকিউরিটি ইস্যুতে। চালানটি এন্ট্রি হয়ে গেছে। এখন চালানটি আপলোড করতে হবে এবং এর সর্ব্বোর্চ সাইজ হবে 300KB. চালানটি আপলোড করে Upload বাটনে ক্লিক করে দিন।

দেখতে পারছেন যে, আমাদের আবেদনটি সম্পন্ন হয়ে গেছে।

আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি সম্পন্ন হয়ে গেলে আপনি Delivered অপশনে 10/10 লেখাটি দেখতে পারবেন এবং Certificate নামে একটি অপশন দেখতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটি দেখতে পারবেন। যদিও এটি আপনি ব্যবহার করতে পারবেন না। এটি একটি ডিজিটাল কপি। আপনি থানা থেকে অরিজিনাল কপিটি সংগ্রহ করতে পারবেন।

এখন একটি বিষয় নিয়ে কথা বলবো। অনেকেই মোবাইল ব্যবহার করে পেমেন্ট করার পরবর্তীতে চালানটি ডাউনলোড করতে পারেন না। সেটি হলে ভুলক্রমে বা অন্যকোনো কারণে।সে ক্ষেত্রে অনেকেই সমস্যায় পড়ে যান। কেউ বা সহায়তা পেতে ব্যাংকে কল করেন আবার সমাধানও পান না।

সে ক্ষেত্রে একটি সহজ সমাধান আছে। সমাধানটি হল আপনি সোনালী ব্যাংকের ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইট লিংক এখানে দেয়া হয়েছে। পরবর্তীতে এখানে Chalan No/ Payment id/Mobile No/NID No/Passport No দিয়ে আপনি আপনার চালানটি সার্চ করলে চালানের ভাউচারটি দেখতে পারবেন এবং সেটি ডাউনলোড করতে পারবেন।

Online Chalan Verification সাইট থেকেও চালানটি ডেরিভিকেশন এবং চালান ফর্মটি ডাউনলোড করতে পারবেন। আশা করি কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন।

পড়ুন: টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন এর আবেদন ও ডাউনলোড পদ্ধতি

সাধারণ জিজ্ঞাসা / FAQ (Frequently Asked Questions)

1. পুলিশ ক্লিয়ারেন্স কী?

পুলিশ ক্লিয়ারেন্স হলো একটি সরকারি সনদ, যেখানে উল্লেখ থাকে যে আবেদনকারীর নামে কোনো ফৌজদারি মামলা বা অপরাধের রেকর্ড আছে কি না।

2. পুলিশ ক্লিয়ারেন্স কেন প্রয়োজন হয়?

বিদেশ ভ্রমণ, ভিসা আবেদন, বিদেশে চাকরি, উচ্চশিক্ষা বা ইমিগ্রেশনের ক্ষেত্রে সাধারণত পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক হয়।

3. বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স কোথায় আবেদন করতে হয়?

অনলাইনে আবেদন করতে হয় Bangladesh Police এর নির্ধারিত পোর্টালে।

4. পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কী কী কাগজপত্র লাগে?

  • জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট
  • পাসপোর্ট সাইজ ছবি
  • বর্তমান ও স্থায়ী ঠিকানার তথ্য
  • প্রযোজ্য ক্ষেত্রে ভিসা বা জব অফার লেটার

5. আবেদন ফি কত?

সাধারণত নির্ধারিত সরকারি ফি অনলাইনে পেমেন্ট করতে হয়। ফি পরিমাণ সময় ও নীতিমালার ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

6. অনলাইনে আবেদন করার ধাপ কী?

১) অ্যাকাউন্ট তৈরি
২) প্রয়োজনীয় তথ্য পূরণ
৩) ডকুমেন্ট আপলোড
৪) ফি পরিশোধ
৫) সাবমিট ও ট্র্যাকিং

7. কতদিনে পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যায়?

সাধারণত ৭-১৫ কার্যদিবসের মধ্যে প্রসেস সম্পন্ন হয়। তবে ঠিকানা যাচাই ও ভেরিফিকেশনের ওপর সময় নির্ভর করে।

8. আবেদন স্ট্যাটাস কীভাবে চেক করবো?

আবেদন করার পর প্রাপ্ত ট্র্যাকিং নম্বর ব্যবহার করে অনলাইন পোর্টালে লগইন করে স্ট্যাটাস দেখা যায়।

9. বিদেশে থাকলে কীভাবে আবেদন করবো?

বিদেশে অবস্থান করলে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে আবেদন করা যায়, অথবা অনলাইনে আবেদন করে অথরাইজড প্রতিনিধির মাধ্যমে প্রসেস সম্পন্ন করা যায়।

10. পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কতদিন?

সাধারণত ইস্যুর তারিখ থেকে ৩-৬ মাস পর্যন্ত গ্রহণযোগ্য থাকে, তবে সংশ্লিষ্ট দেশ বা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ভিন্ন হতে পারে।

11. নাম বা তথ্য ভুল হলে কী করবো?

পোর্টালে সংশোধনের আবেদন করতে হয় অথবা সংশ্লিষ্ট পুলিশ অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় ডকুমেন্টসহ সংশোধন করতে হয়।

12. আবেদন বাতিল হলে কী করা উচিত?

ডকুমেন্টের ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে বাতিল হলে পুনরায় সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হয়।

Was this article helpful?
Yes0No0

Leave a Comment