Table of Contents
বর্তমান ডিজিটাল যুগে ওয়েবসাইট হচ্ছে ব্যবসার একটি প্রয়োজনীয় অবকাঠামো। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখনো একটি প্রশ্নেই আটকে থাকে : “ওয়েবসাইট বানাতে আসলে কত টাকা লাগে?”
কেউ বলে ৫ হাজার টাকা, কেউ বলে ৫০ হাজার, আবার কেউ বলে ৫ লক্ষ! এটা অবশ্য নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর। এই আর্টিকেলে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো:
- ওয়েবসাইট কী
- ওয়েবসাইট বানানোর খরচ কেন ভিন্ন হয়
- বাংলাদেশে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের আনুমানিক খরচ
- Hidden cost যেগুলো কেউ বলে না
- কম খরচে ভালো ওয়েবসাইট করার বাস্তব কৌশল
ওয়েবসাইট কী?
ওয়েবসাইট (Website) হলো ইন্টারনেটে থাকা এক বা একাধিক ওয়েব পেইজের সমষ্টি, যেগুলো একটি নির্দিষ্ট ডোমেইন (Domain) এর মাধ্যমে দেখা যায়। সহজভাবে বললে, ওয়েবসাইট হলো আপনার অনলাইন অফিস, অনলাইন দোকান বা ডিজিটাল পরিচয়।
একটি ওয়েবসাইট:
- ২৪/৭ আপনার হয়ে কাজ করে
- বিশ্বাস (Trust) তৈরি করে
- নতুন কাস্টমার আনে
- ব্যবসাকে প্রফেশনাল দেখায়
কেন ওয়েবসাইট বানানোর খরচ ভিন্ন হয়?
বাংলাদেশে ওয়েবসাইটের দাম ফিক্স না হওয়ার প্রধান কারণগুলো হলো:
১. ওয়েবসাইটের ধরণ
সব ওয়েবসাইট এক রকম না। একটা সাধারণ ব্লগ আর একটা ই-কমার্স ওয়েবসাইটের খরচ কখনোই এক হবে না।
২. ডিজাইন কাস্টম নাকি টেমপ্লেট
- টেমপ্লেজ বেস ওয়েবসাইটে খরচ কম হয়।
- কাস্টম ডেভেলপমেন্টে খরচ বেশি।
৩. ফিচার ও ফাংশনালিটি
এটি নির্ভর করে ফিচার ও ফাংশনালিটির উপর। ফিচার যত বেশি, খরচ তত বেশি। যেমন:
- কন্টাক্ট ফর্ম (Contact form)
- অনলাইন পেমেন্ট (Online payment)
- বুকিং সিস্টেম (Booking system)
- এডমিন / ইউজার ড্যাশবোর্ড (Admin/User dashboard)
৪. ডেভেলপার বা এজেন্সির অভিজ্ঞতা
- নতুন ফ্রিল্যান্সাররা কম চার্জ করেন।
- প্রফেশনাল আইটি এজেন্সি অবশ্যই বেশি নির্ভরযোগ্য। একটি ফ্রিল্যান্সার কখনোই একটি প্রফেশনাল এজেন্সির মতো সার্ভিস প্রদান করতে পারে না। একটি কোম্পানির কাছে আপনি যেভাবে সাপোর্ট পাবেন, সেভাবে একজন ফ্রিল্যান্সারে থেকে আপনি সাপোর্ট পাবেন না। সেই ক্ষেত্রে এজেন্সি থেকে সার্ভিস নিলে অবশ্যই খরচ বেশি হবে, কিন্তু কাজে প্রফেশনালিজম থাকবে।
ওয়েবসাইটের প্রধান ধরন ও আনুমানিক খরচ
ওয়েবসাইট এর ধরণ এবং সাইটটি কি রকম হবে, কেমন ফাঙ্কশনালিটি থাকবে, তার উপরে নির্ভর করে ওয়েবসাইট এর মূল্য নির্ধারিত হয়।
১️. ব্যক্তিগত বা ব্লগ ওয়েবসাইট (Personal / Blog Website)
কাদের জন্য উপযুক্ত?
- ব্লগার
- কন্টেন্ট রাইটার
- স্টুডেন্ট
- পার্সোনাল ব্র্যান্ড
সাধারণত যে ফিচার থাকে:
- Web Page (5 -6)
- Blog section
- Contact form
- Basic SEO setup
আনুমানিক খরচ: ৳৫,০০০ – ৳১৫,০০০+
২️. বিজনেস ওয়েবসাইট (Business / Corporate Website)
কাদের জন্য উপযুক্ত?
- ছোট ও মাঝারি ব্যবসা
- সার্ভিস কোম্পানি
- আইটি ফার্ম
- ট্রাভেল এজেন্সি
সাধারণত যে ফিচার থাকে:
- Web Page (Home, About, Services, Contact)
- Professional design
- Mobile responsive
- SEO friendly structure
আনুমানিক খরচ: ৳১৫,০০০ – ৳৫০,০০০+
3. ই-কমার্স ওয়েবসাইট (E-commerce Website)
কাদের জন্য উপযুক্ত?
- যারা অনলাইনে পণ্য বিক্রি করতে চান
- যারা ফেসবুক পেজ থেকে গ্রাহক ওয়েবসাইটে নিয়ে আসতে চান
সাধারণত যে ফিচার থাকে:
- Product upload System
- Checkout Page
- Cart system
- Payment Gateway Setup
- Order management
আনুমানিক খরচ: ৳৩০,০০০ – ৳১,২০,০০০+
খরচ বাড়ে যদি:
- Multi-vendor system
- Advanced inventory ও
- Custom checkout flow থাকে।
4. নিউজ বা পোর্টাল ওয়েবসাইট (News / Online Portal)
কাদের জন্য উপযুক্ত?
- অনলাইন নিউজ মিডিয়া
- ব্লগ নেটওয়ার্ক
- কমিউনিটি পোর্টাল
সাধারণত যে ফিচার থাকে:
- Homepage Design
- Category based news
- Admin panel
- User role system
আনুমানিক খরচ: ৳২৫,০০০ – ৳৭০,০০০+
5. সরকারি বা ইনফরমেশন পোর্টাল (Govt / Info Portal)
ব্যবহার:
- শিক্ষা প্রতিষ্ঠান
- এনজিও
- ইউনিয়ন ডিজিটাল সেন্টার
- সরকারি তথ্যভিত্তিক সাইট
আনুমানিক খরচ: ৳২০,০০০ – ৳৬০,০০০+
পড়ুন: ব্যবসার জন্য ফেসবুক পেজ নাকি ওয়েবসাইট – কোনটি ভালো?
ওয়েবসাইট বানানোর হিডেন চার্জ (যেগুলো কেউ বলে না)
এটা খুব গুরুত্বপূর্ণ অংশ।
১. ডোমেইন (Domain) খরচ
- .com domain → বছরে ৳১,২০০ – ৳১,৬০০
২. হোস্টিং (Hosting)
- Shared hosting → ৳২,০০০ – ৳৫,০০০ / বছর
- VPS / Cloud hosting → আরও বেশি
৩. Maintenance cost
- Update
- Backup
- Security
বছরে ৳১০,০০০ – ৳২০,০০০ টাকা খরচ হয়।
৪. SEO ও কন্টেন্ট খরচ
- শুধু ওয়েবসাইট তৈরি করলেই তা গুগলে র্যাঙ্ক করে না৷ এর জন্য এসইও করতে হয়। এসইওর জন্য আপনাকে আলাদা করে খরচ করতে হবে।
কম খরচে ভালো ওয়েবসাইট বানানোর বাস্তব কৌশল
1. শুরুতে সাধারণ রাখো:
আগে বেসিক দিয়ে শুরু করুন, পরবর্তীতে আপনার ওয়েবসাইটটি আপডেট করুন।
2. সিএমএস ব্যবহার করুন:
সিএমএস ব্যবহার করতে পারেন; যেমন: ওয়ার্ডপ্রেস, জুমলা ইত্যাদি। সিএমএস ব্যবহার করলে কম খরচে ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
3. ফেইক অফার না নেয়া:
“৫ হাজারে সব” বললে বুঝবেন:
- Copy Paste theme / code
- No security
- No support
যেখানে ডোমেইন এবং হোস্টিং খরচ মিলিয়ে আপনাকে বছরে ৫০০০ টাকা প্রদান করতে হয়, সেখানে কিভাবে একটি প্রতিষ্ঠান আপনাকে ৫ হাজার টাকায় সম্পূর্ণ ওয়েবসাইট ডেলিভার করে? ‘স্ক্যাম এবং ফ্রড’ এদের থেকে দূরে থাকুন। প্রফেশনাল এজেন্সির সহায়তা নিন।
আরো পড়ুন: ওয়েবসাইট থাকলেও সেল আসে না কেন?
একটি ভালো ওয়েবসাইটের আসল মূল্য কী?
ওয়েবসাইটের মূল্য শুধু টাকায় না, এর মূল্য নির্ভর করে:
- কত লিড আনছে
- কত ট্রাস্ট বিল্ড করছে
- কিরকম সেল জেনারেট করছে
একটা ৳৩০,০০০ টাকার ওয়েবসাইট যদি মাসে ৫ জন ক্লায়েন্ট আনে, তাহলে সেটা খরচ না, ইনভেস্টমেন্ট।
উপসংহার
বাংলাদেশে ওয়েবসাইট বানানোর খরচ একটি ফিক্সড সংখ্যা না। এটা নির্ভর করে: আপনার চাহিদা, ব্যবসার ধরন ও ভবিষ্যৎ পরিকল্পনার উপর নির্ভর করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো: সস্তা নয়, সঠিক ওয়েবসাইট বেছে নিন।
সাধারণ জিজ্ঞাসা / FAQ (Frequently Asked Questions)
1. বাংলাদেশে একটি সাধারণ ওয়েবসাইট বানাতে কত খরচ হয়?
সাধারণত একটি বেসিক বিজনেস ওয়েবসাইট বানাতে ৮,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে। ফিচার ও ডিজাইনের ওপর ভিত্তি করে খরচ বাড়ে বা কমে।
2. ই-কমার্স ওয়েবসাইট বানাতে কত খরচ পড়ে?
ই-কমার্স সাইটে পেমেন্ট গেটওয়ে, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, অর্ডার সিস্টেম ইত্যাদি লাগে। তাই সাধারণত ২৫,০০০ থেকে ১,০০,০০০ টাকা বা তার বেশি খরচ হতে পারে।
3. ডোমেইন ও হোস্টিংয়ের খরচ কত?
একটি .com ডোমেইন বছরে প্রায় ১,২০০–১,৫০০ টাকা। হোস্টিং প্যাকেজ অনুযায়ী বছরে ৩,০০০–১০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
4. ফ্রিল্যান্সার ও এজেন্সির খরচে পার্থক্য কেন?
ফ্রিল্যান্সার তুলনামূলক কম খরচে কাজ করতে পারে। এজেন্সি সাধারণত ডিজাইন, ডেভেলপমেন্ট, সাপোর্ট ও মার্কেটিংসহ পূর্ণাঙ্গ সেবা দেয়, তাই খরচ বেশি হয়।
5. WordPress দিয়ে ওয়েবসাইট বানালে কি খরচ কম হয়?
হ্যাঁ। WordPress ব্যবহার করলে ডেভেলপমেন্ট সময় কম লাগে এবং কাস্টম কোডিংয়ের তুলনায় খরচ কম হয়।
6. কাস্টম ওয়েবসাইট বানাতে কেন বেশি খরচ?
কাস্টম ডিজাইন, বিশেষ ফিচার ও ইউনিক ফাংশনালিটির জন্য আলাদা করে ডেভেলপমেন্ট করতে হয়। এতে সময় ও দক্ষতা বেশি লাগে, তাই বাজেটও বেশি হয়।
7. SSL সার্টিফিকেটের জন্য আলাদা খরচ আছে?
অনেক হোস্টিং কোম্পানি ফ্রি SSL দেয়। তবে প্রিমিয়াম SSL নিলে বছরে অতিরিক্ত খরচ হতে পারে।
8. পেমেন্ট গেটওয়ে যুক্ত করতে কত খরচ হয়?
বাংলাদেশে জনপ্রিয় পেমেন্ট গেটওয়ে যেমন bKash, Nagad বা SSLCommerz যুক্ত করতে সেটআপ ফি ও ট্রানজ্যাকশন চার্জ থাকতে পারে।
9. ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের খরচ কত?
মেইনটেন্যান্স, আপডেট ও সিকিউরিটির জন্য মাসে ১,০০০-৫,০০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে, সাইটের জটিলতার ওপর নির্ভর করে।
10. একবার বানালে কি আর খরচ নেই?
না। ডোমেইন ও হোস্টিং প্রতি বছর নবায়ন করতে হয়। এছাড়া আপডেট ও সাপোর্টের জন্যও নিয়মিত খরচ থাকে।
11. খুব কম বাজেটে কি ভালো ওয়েবসাইট সম্ভব?
হ্যাঁ, তবে ফিচার সীমিত থাকবে। ভবিষ্যতে ব্যবসা বড় হলে আপগ্রেড করতে হতে পারে।
12. ওয়েবসাইট বানানোর আগে কী কী বিষয় বিবেচনা করা উচিত?
ব্যবসার লক্ষ্য, টার্গেট অডিয়েন্স, ফিচার প্রয়োজনীয়তা, ভবিষ্যৎ স্কেলিং এবং সাপোর্ট সুবিধা আগে নির্ধারণ করা জরুরি।