Home » টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন এর আবেদন ও ডাউনলোড পদ্ধতি

টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন এর আবেদন ও ডাউনলোড পদ্ধতি

by ITAB Content Team

আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে আমরা দেখবো আপনি কিভাবে অনলাইন থেকে টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন এর আবেদন ও ডাউনলোড পদ্ধতি ডাউনলোড করতে পারবেন।

টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন এর আবেদন ও ডাউনলোড পদ্ধতি

প্রথমেই আপনি এর National Board of Revenue অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন। রেজিস্টার বাটন এ ক্লিক করে অ্যাকাউন্ট করে নিতে হবে। ওয়েবসাইট লিঙ্কটি পোস্টের শেষে যুক্ত করে দেওয়া হয়েছে।

রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনাকে কিছু তথ্য প্রদান করতে হবে৷ User ID, Password, Retype Password, Security Question, Country, Mobile Number, Email & Verification Letters অপশনগুলো পূরণ করে রেজিস্টার বাটনে ক্লিক করুন।

Image: 01
Image: 02

রেজিস্ট্রেশন টি সম্পন্ন হয়েছে এখন আবেদন করার জন্যে লগইন বাটনে ক্লিক করুন।

Image: 03

আপনার সেট করা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিন।

Image: 04

লগইনটি সম্পন্ন হয়েছে। নিচে (For TIN Registration Click Here) লেখাটি দেখতে পারছেন। টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশনের জন্য ‘Click here’ তে ক্লিক করুন।

Image: 05

টিন সার্টিফিকেটের জন্যে কিছু তথ্য এখন পূ্রণ করতে হবে। কিছু অপশন এখানে দেখতে পারছেন। Purpose of Tin, Tin Applying For, Income Category, District Of Income Source, Source Of Income: আপনার তথ্য অনুযায়ী এই অপশন গুলো পূরণ করে নিবেন। তথ্যগুলো পূরণ করা হয়ে গেলে Next বাটনে ক্লিক করুন।

Image: 06

পরবর্তী পেইজে আপনাকে আপনার আয়ের প্রধান উৎস, আপনার ইনকাম সোর্সের লোকেশন, এবং আপনি কোথায় কাজ করছেন সেই সার্ভিস লোকেশনটি দিয়ে দিবেন। অর্থাৎ আপনি কোন সার্ভিসের সাথে যুক্ত সেটি এখানে উল্লেখ করবেন। পরবর্তীতে Go to Next এই বাটনে ক্লিক করুন।

Image: 12

এখন আপনাকে আপনার কিছু বেসিক ইনফরমেশন প্রদান করতে হবে। যেহেতু আপনার জন্য আপনি টিন সার্টিফিকেটটি রেজিস্ট্রেশন করছেন সেই হিসেবে আপনার যাবতীয় তথ্য এখানে পূরণ করতে হবে।

তথ্যগুলো পূরণ করা হয়ে গেলে Go to Next তে ক্লিক করুন।

Image: 13

এখানে আপনার যে তথ্য গুলো আপনি প্রদান করেছেন সেই তথ্যগুলোর একটি ফাইনাল প্রিভিউ দেখাচ্ছে আপনি যদি কোন তথ্য পরিবর্তন করতে চান তাহলে আপনি এখন পরিবর্তন করে নিতে পারেন।

I hereby affirm that all information given above is correct & complete and I have not taken any TIN. এই লিখাটির চেকবক্সে ক্লিক করুন এবং পরবর্তীতে Submit Application বাটনে ক্লিক করুন।

Image: 14

আয়কর আইন, ২০২৩(Section 313) এই পপআপটি দেখতে পারবেন এবং Agree & Continue বাটনে ক্লিক করুন।

Image: 15

আপনার সকল তথ্যগুলো এখানে দেখতে পারছেন, পাশাপাশি এই ছবিতে টিন নাম্বারটি, ট্যাক্স সার্কেল এবং অন্যান্য তথ্যগুলোও দেখতে পারবেন। ‘View Certificate‘ অপশনে ক্লিক করলে আপনি আপনার সার্টিফিকেটটা দেখতে পারবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন। অনলাইনে আপনি টিন সার্ফিটিকেটের কালার কপিটি দেখতে পারবেন না৷ কিন্তু সার্টিফিকেটটি ডাউনলোড করলে কালার কপিটিই পেয়ে যাবেন। বাম পাশে কিছু অপশন দেখতে পারছেন। আপনি চাইলে আপনার কন্টাক্ট তথ্যগুলো পরিবর্তন করতে পারবেন Change Contact অপশনে ক্লিক করে। পাশাপাশি স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন৷ কিন্তু স্থায়ী ঠিকানা পরিবর্তন করলে সেটি সাথে সাথেই পরিবর্তিত হবে না। তবে কিছুদিন পর আপনি আপনার নতুন ঠিকানাটি আপডেট হয়ে যাবে এবং সেটি আপনি দেখতে পারবেন।

Image: 16

আশা করি, ব্লগটি পড়ার মাধ্যমে আপনি উপকৃত হবেন এবং আশাকরি আপনি শিখে গেছেন যে, কিভাবে ঘরে বসেই অনলাইনে টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন ও ডাউনলোড করতে পারবেন। টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার জন্য এই ওয়েবসাইটে (https://incometax.gov.bd/TINHome) প্রবেশ করুন এবং উপরের পদ্ধতি গুলো ফলো করে আপনার টিন সার্টিফিকেট এর জন্যে রেজিস্ট্রেশন করে নিন।

পড়ুন: পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে বিস্তারিত তথ্য ও আবেদন পদ্ধতি

সাধারণ জিজ্ঞাসা / FAQ (Frequently Asked Questions)

1. টিন সার্টিফিকেট কী?

টিন (TIN) অর্থ Taxpayer Identification Number। এটি একজন করদাতার জন্য নির্ধারিত একটি ইউনিক নম্বর, যা আয়কর সংক্রান্ত কাজে ব্যবহৃত হয়।

2. টিন রেজিস্ট্রেশন কোথায় করতে হয়?

বাংলাদেশে অনলাইনে টিন রেজিস্ট্রেশন করতে হয় National Board of Revenue (NBR) এর ওয়েবসাইটে।

3. টিন রেজিস্ট্রেশন করতে কী কী প্রয়োজন?

  • জাতীয় পরিচয়পত্র (NID)
  • সক্রিয় মোবাইল নম্বর
  • ইমেইল ঠিকানা
  • বর্তমান ঠিকানা ও পেশাগত তথ্য

4. টিন সার্টিফিকেট করার জন্য কি ফি লাগে?

না, অনলাইনে ই-টিন (e-TIN) রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি।

5. টিন রেজিস্ট্রেশন করার ধাপগুলো কী?

১) NBR পোর্টালে অ্যাকাউন্ট তৈরি
২) প্রয়োজনীয় তথ্য পূরণ
৩) যাচাই (ভেরিফিকেশন) সম্পন্ন
৪) সাবমিট করার পর ই-টিন নম্বর পাওয়া

6. টিন সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবো?

লগইন করার পর প্রোফাইল ড্যাশবোর্ড থেকে “Certificate” বা “View TIN Certificate” অপশনে গিয়ে PDF আকারে ডাউনলোড করা যায়।

7. টিন সার্টিফিকেট হারিয়ে গেলে কী করবো?

অনলাইনে অ্যাকাউন্টে লগইন করে পুনরায় সার্টিফিকেট ডাউনলোড করা যায়। নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

8. কারা টিন করতে বাধ্যতামূলক?

ব্যবসায়ী, চাকরিজীবী, কোম্পানির পরিচালক, ট্রেড লাইসেন্সধারী, ব্যাংক লোন আবেদনকারীসহ নির্দিষ্ট আয়ের ব্যক্তিদের জন্য টিন বাধ্যতামূলক।

9. একাধিক টিন নম্বর রাখা কি বৈধ?

না। একজন ব্যক্তির জন্য একটি মাত্র টিন নম্বর বৈধ। একাধিক টিন থাকলে তা বাতিলযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে।

10. টিন রেজিস্ট্রেশনের পর কি রিটার্ন দাখিল করতে হয়?

হ্যাঁ। টিন থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক, আয় থাকুক বা না থাকুক।

11. টিন সার্টিফিকেট আপডেট করা যায় কীভাবে?

ঠিকানা, পেশা বা অন্যান্য তথ্য পরিবর্তন হলে NBR পোর্টালে লগইন করে প্রোফাইল আপডেট করা যায়।

12. মোবাইল দিয়ে কি টিন রেজিস্ট্রেশন করা সম্ভব?

হ্যাঁ, স্মার্টফোন থেকে ব্রাউজার ব্যবহার করে সহজেই অনলাইনে টিন আবেদন ও সার্টিফিকেট ডাউনলোড করা যায়।

Was this article helpful?
Yes1No0

Leave a Comment