Table of Contents
ফেসবুক পেজ কী?
ফেসবুক প্ল্যাটফর্মের একটি সাধারণ প্রোফাইল, যেখানে ব্যক্তি তাদের পণ্য, সার্ভিস বা তথ্য মানুষের সঙ্গে শেয়ার করে। এটি সোশ্যাল এনগেজমেন্ট এবং এবং ডিরেক্ট ম্যাসেজিং এর জন্য ব্যবহৃত হয়।
ওয়েবসাইট কী?
ওয়েবাসাইট হলো একটি স্টান্ডার্ড ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে ব্যক্তিরা তাদের সার্ভিস, কাজের পোর্টফোলিও, যোগাযোগ ইনফো, এবং সেলিং প্রোডাক্ট প্রদর্শন করে। এটি কন্ট্রোলযোগ্য এবং দীর্ঘ সময় ব্যবহারের জন্য উপযুক্ত।
বাংলাদেশে ব্যবসা করার জন্য এই দুইটি চ্যানেলের ভিন্ন ভিন্ন গুরুত্ব আছে।
ফেসবুক পেজ নাকি ওয়েবসাইট – কোনটি ব্যবহার করবেন
অনেক ছোট ব্যবসা বাংলাদেশে ভাবছে: “ওয়েবসাইট বানাবো নাকি ফেসবুক পেজ দিয়েই চলবে?” এরকম চিন্তা করা একটি বড় ভুল। কারণ দুইটি প্ল্যাটফর্মের উদ্দেশ্য, গ্রাহক, রিচ এবং কনভার্সন ধরণ আলদা। নিচে বেশি কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো:
1. Audience Reach & Control
ফেসবুক পেজ:
- যারা ফেসবুক ব্যবহার করে শুধুমাত্র তাদের কাছেই রিচ করা যায়।
- কনটেন্ট এলগোরিদম ডিপেডেন্ট।
- আপনার ডাটার উপর আপনার কন্ট্রোল থাকে না। (ভিজিটর কম হয়)
ওয়েবসাইট:
- গুগল সার্চ, ডিরেক্ট সার্চ, সোশ্যাল মিডিয়া এর মাধ্যমে ভিজিটর পাওয়া যায়।
- আপনার ডাটার উপরে শতভাগ কন্ট্রোল করতে পারবেন।
- আনলিমিটেড কনটেন্ট স্ট্রাকচার তৈরি করতে পারেন।
Insight: আপনার টার্গেট যদি হয় লোকাল অডিয়েন্স সেক্ষেত্রে ফেসবুক দ্রুত কাজ করবে। গ্লোবাল এবং গ্রাহকের বিশ্বাস তৈরীর জন্য ওয়েবসাইট ভালো সিদ্ধান্ত হবে।
2. Brand Trust & Professionalism
ফেসবুক পেজ:
- ছোট ব্যবসার জন্য গ্রাহকের মাঝে আস্থা তৈরি করতে পারেন।
- ব্রান্ড আইডেনটিটি লিমিটেড থাকবে।
ওয়েবসাইট:
- গ্রাহকের কাছে প্রফেশনাল ইমেজ তৈরি হয়।
- পোর্টফোলিও, ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, কেস স্টাডি ও বিক্রয়পণ্য প্রদর্শন করা যায়।
- লং-টার্ম এসইও (SEO) এবং ব্রান্ড অথোরিটি তৈরি করা যায়।
Insight: বাংলাদেশী কোন কাস্টমার যখন অনলাইন থেকে প্রোডাক্ট ক্রয় করতে চায়, সেক্ষেত্রে কোম্পানির ওয়েবসাইট থাকলে গ্রাহকের কাছে আস্থা বেশি থাকে। গ্রাহক চাইলে অনলাইন থেকেও অর্ডার করতে পারেন।
ফেসবুক পেজ নাকি ওয়েবসাইট – ব্যবসার জন্য কোনটা কার্যকর?
3. Conversion / Sales Funnel
ফেসবুক পেজ:
- Likes, Comments, Messages
- Direct Inquiry via Messenger / WhatsApp
- Sale Dependency: Quick response & chat
ওয়েবসাইট:
- Lead form → email → call → CRM
- Product showcase → cart → checkout
- Automated sales funnel possible
Insight: Quick sale: Facebook | Structured sale: Website
4. Cost & Maintenance
ফেসবুক পেজ:
- অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে ট্রাফিকের কাছে পৌঁছাতে পারবেন। সেক্ষেত্রে সময় লাগবে এবং কনটেন্টের দিকে মনোযোগ দিতে হবে।
- পেইড এ্যাড এর মাধ্যমে দ্রুত আপনার নির্ধারিত গ্রাহকের কাছে সহজে পৌঁছাতে পারবেন।
- প্রতিদিন একটি নির্দিষ্ট সময় পেজের জন্যে দিলেই হবে।
ওয়েবসাইট:
- ডোমেইন ও হোস্টিং খরচ: (২৫০০ – ১৫০০০ টাকা)।
- ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও কনটেন্ট আপডেট।
- ওয়েবসাইট মেইনটেন সার্ভিস নির্ভর করে ওয়েবসাইটের উপর নির্ভর করে। সব সাইটের জন্যে মেইনটেন প্রয়োজন হয় না। আবার অনেক সাইটের জন্যে মেইনটেন প্রয়োজন। যেমন: একটি ই-কমার্স ওয়েবসাইটে রেগুলার প্রোডাক্ট আপলোড হয়, স্টক শেষ হয়, নতুন স্টক আসে, অর্ডার রিসিভ, অর্ডার আপডেট, ওয়েবসাইট সিকিউরিটি এসব বিষয়গুলো থাকেই।
Insight: ফেসবুক দিয়ে শুরু করুন এবং আস্তে আস্তে ওয়েবসাইটের দিকে আসুন।
পড়ুন: ওয়েবসাইট বানাতে কত টাকা লাগে?
5. Long-term Value & SEO
ফেসবুক পেজ
- লিমিটেড অর্গানিক রিচ।
- কনটেন্ট এলগোরিদম ডিপেডেন্ট।
ওয়েবসাইট:
- আপনার ওয়েবসাইট গুগলে একবার র্যাঙ্ক দীর্ঘসময় অর্গানিক ট্রাফিক পেতে পারবেন।
- কনটেন্ট মার্কেটিং এর মাধ্যমে ব্যান্ড ভিজিবিলিটি বৃদ্ধি এবং গ্রাহকের আস্থা বৃদ্ধি করতে পারেন।
Insight: বাংলাদেশের যারা ই-কমার্স বা প্রোডাক্ট বসে কোনো ব্যবসার সাথে জড়িত, তাদের জন্য ওয়েবসাইট হলো দীর্ঘস্থায়ী একটি সম্পদ।
Combined Approach (Best Practice)
বাংলাদেশের ছোট বিজনেস ওনারদের জন্যে আদর্শ স্ট্যাটেজি:
- মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করুন যেহেতু ৮০ শতাংশ ব্যবহারকারী মোবাইল থেকে ব্রাউজ করেন। সেখানে আপনার বিজনেসের তথ্য, প্রোডাক্ট, পোর্টফোলিও প্রদর্শন করুন।
- বাংলা এবং ইংরেজী উভয় প্যাটার্নেই কনটেন্ট তৈরি করুন।
- দ্রুত রেসপন্স করুন: (মেসেঞ্জার / হোয়াটসঅ্যাপ) মাধ্যমে দ্রুত রেসপন্স করুন।
- নতুন ব্যবসা হলে ফেসবুক পেজ দিয়ে শুরু করুন, পরবর্তীতে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করুন।
- যদি ব্যবসা রানিং থাকে সেক্ষেত্রে ওয়েবসাইট ও ফেসবুক পেজ উভয়ই ব্যবহার করুন।
- নিয়মিত কনটেন্ট দিন। সপ্তাহে ৪*৫ টি পোস্ট ফেসবুকে শেয়ার করুন এবং ওয়েবসাইটে ও মাসে একটি নির্দিষ্ট সংখ্যক ব্লগ পাবলিশ করুন।
আপনার ব্যবসার জন্য যদি ফেসবুক কিংবা ওয়েবসাইট নিয়ে দ্বিধা থাকে, সেক্ষেত্রে অভিজ্ঞ ডিজিটাল এজেন্সির পরামর্শ এবং সহায়তা গ্রহণ করুন।
সাধারণ জিজ্ঞাসা / FAQ (Frequently Asked Questions)
1. ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কী?
ফেসবুক পেজ সামাজিক প্ল্যাটফর্মে ব্যবসার উপস্থিতি দেয়, আর ওয়েবসাইট সম্পূর্ণ কাস্টমাইজেবল ডিজিটাল প্রেজেন্স প্রদান করে।
2. ছোট ব্যবসার জন্য কোনটি ভালো?
ছোট ব্যবসার জন্য শুরুতে ফেসবুক পেজ কম খরচে দ্রুত মার্কেটিং ও যোগাযোগ সহজ করে।
3. ওয়েবসাইটের সুবিধা কী?
ওয়েবসাইটে ব্যবসার সকল তথ্য, পণ্য, সার্ভিস এবং কাস্টম ডিজাইন প্রদর্শন করা যায়, যা পেশাদার ইমেজ গঠন করে।
4. ফেসবুক পেজের সুবিধা কী?
ফেসবুক পেজে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে সহজে গ্রাহকের সাথে ইন্টারঅ্যাকশন করা যায়।
5. ওয়েবসাইটের SEO এর গুরুত্ব কী?
ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে র্যাংক পেতে সাহায্য করে, ফলে নতুন গ্রাহক সহজে খুঁজে পায়।
6. ফেসবুক পেজ কিভাবে মার্কেটিং সহজ করে?
পেইড অ্যাড এবং অর্গানিক পোস্টের মাধ্যমে টার্গেট অডিয়েন্সকে সহজে পৌঁছানো যায়।
7. ওয়েবসাইট থাকলে কি ফেসবুক পেজ লাগবে না?
না, ওয়েবসাইট থাকলেও ফেসবুক পেজ ব্যবহার করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা যায়।
8. ওয়েবসাইট তৈরি কত সময় লাগে?
সাধারণত ২-৬ সপ্তাহ সময় লাগে, ডিজাইন, কনটেন্ট এবং ফাংশনালিটি অনুযায়ী।
9. ফেসবুক পেজ তৈরি কত দ্রুত সম্ভব?
মাত্র কয়েক মিনিটে ফেসবুক পেজ তৈরি করা যায় এবং অবিলম্বে ব্যবসা শুরু করা যায়।
10. ফেসবুক পেজ নাকি ওয়েবসাইট, খরচ এর দিক দিয়ে কোনটি কম?
ফেসবুক পেজ প্রায় বিনামূল্যে তৈরি করা যায়, কিন্তু ওয়েবসাইটে হোস্টিং, ডোমেইন ও ডেভেলপমেন্ট খরচ লাগে।
11. কোন ব্যবসার জন্য ওয়েবসাইট বেশি উপকারী?
যেসব ব্যবসা ব্র্যান্ড বিল্ডিং, অনলাইন সেল বা প্রফেশনাল ইমেজ তৈরি করতে চায়, তাদের জন্য ওয়েবসাইট বেশি কার্যকর।
12. ফেসবুক পেজ এবং ওয়েবসাইট একসাথে ব্যবহার করলে সুবিধা কী?
দুইটি একসাথে ব্যবহার করলে সোশ্যাল রিচ ও সার্চ ইঞ্জিন র্যাংকিং দুটোই বৃদ্ধি পায়, এবং গ্রাহকের অভিজ্ঞতা উন্নত হয়।