Table of Contents
ওয়েবসাইট কী?
ওয়েবসাইট হলো একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে কোনো ব্যবসা, সার্ভিস বা তথ্য অনলাইনে উপস্থাপন করা হয়। এটি সাধারণত ডোমেইন, হোস্টিং, এবং বিভিন্ন ওয়েব টেকনোলজি ব্যবহার করে তৈরি হয়। আধুনিক ব্যবসায় ওয়েবসাইটকে বলা হয় ডিজিটাল অফিস বা ডিজিটাল শোরুম।
কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশে হাজার হাজার ব্যবসার ওয়েবসাইট আছে, তবুও সেলস, লিড, বা ইনকোয়ারি আসে না। এই আর্টিকেলে আমরা দেখবো, ওয়েবসাইট থাকলেও কেন বিক্রি হয় না, বাংলাদেশে সবচেয়ে সাধারণ ভুলগুলো, Sales-oriented website বানানোর উপায়।
ওয়েবসাইট থাকলেই কি সেল আসার কথা?
না। ওয়েবসাইট থাকা আর এটি দিয়ে বিক্রি হওয়া এক জিনিস না। অনেকেই ভাবেন: “ওয়েবসাইট বানালাম, এখন কাস্টমার নিজে নিজে আসবে” এই ধারণাটাই সবচেয়ে বড় সমস্যা। ওয়েবসাইট হলো একটি টুল, এটি সঠিকভাবে ব্যবহার করতে হবে।
ওয়েবসাইট থাকলেও সেল আসে না কেন?
ওয়েবসাইট থাকলেই যে সেল আসবে বিষয়টি এমন না। আপনাকে অবশ্যই মেইনটেনের মধ্যে থাকতে হবে।
1. ওয়েবসাইটে সঠিক ট্রাফিক আসে না:
সব ট্রাফিক কিন্তু গুরুত্বপূর্ণ না। কিছু বিষয়ের দিকে লক্ষ্য করুন:
- রেনডম ফেসবুক বুস্ট
- অপ্রাসঙ্গিক ভিজিটর আনা অর্থাৎ আপনার নিশ অনুযায়ী গ্রাহক ওয়েবসাইটে না নিয়ে আসা
- কোন টার্গেটিং ছাড়াই অ্যাড রান
এসব ট্রাফিক কোনো কাজের নয়। ফলে ওয়েবসাইটে যেসব মানুষ আসে তারা মূলত বায়ার না। উদাহরণ: আপনি যদি ‘web development service’ দেন, আর ওয়েবসাইটে যদি ট্রাফিক আসে শিক্ষার্থী বা জব সীকার, তাহলে তো আর সেল আসবে না।
সমাধান:
- সঠিক অডিয়েন্স টার্গেটিং
- প্রব্লেম বেস ট্রাফিক। অর্থাৎ আপনি যেই সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিস বেস যে সমস্যাগুলো একজন ক্লায়েন্ট সম্মুখীন হয়, সে ব্যক্তিই কিন্তু দিন শেষে আপনার একজন ক্লায়েন্ট হতে পারেন। অতএব এইরকম অডিয়েন্সের দিকে ফোকাস রাখুন।
- কোয়ান্টিটি পরিমাণ ট্রাফিক এর দিকে নজর না দিয়ে কোয়ালিটি ট্রাফিক পাওয়া।
2. ওয়েবসাইট ভিজিটরকে কনভিন্স (convince) করতে না পারা
ট্রাফিক আসা মানেই সেল না। ভিজিটর প্রথমে ৫-৭ সেকেন্ডে দেখে যে, আমি কি ঠিক জায়গায় এসেছি? এই ব্যবসাটি কি trustworthy? এখানে কি আমার সমস্যার সমাধান আছে? বাংলাদেশের অনেক ওয়েবসাইটেই কোনো ক্লিয়ার মেসেজ নেই, হেডলাইন দুর্বল। ফলে ভিজিটর ও কনফিউজ হয়।
সমাধান:
আপনার বিজনেস / সার্ভিস এর বিষয়ে ওয়েবসাইটে অবশ্যই ক্লিয়ার অবস্থান উল্লেখ করতে হবে।
3. বিশ্বাসযোগ্য এলিমেন্ট না থাকা
অনলাইনে মানুষ আগে বিশ্বাস করে, পরে কেনে। কিন্তু অনেক ওয়েবসাইটেই বিজনেস তথ্য, ক্লাইন্ট টেস্টিমোনিয়াল, যোগাযোগ করার তথ্য থাকেনা। ফলে ভিজিটর ভাবে: “এই কোম্পানিটি আসল তো?” বিশেষ করে বাংলাদেশে ট্রাস্ট ইস্যু অনেক সেনসেটিভ।
সমাধান:
- প্রতিষ্টানের তথ্য উল্লেখ করুন
- ফোন নম্বর, ঠিকানা, স্পষ্ট করুন
- ক্লায়েন্ট রিভিউ, কেস স্টাডি যুক্ত করুন
4. Call To Action (CTA) দুর্বল
অনেক ওয়েবসাইট শুধু তথ্য দেয়, কিন্তু বলে না ভিজটর কী করবে। CTA (Call to Action) না থাকলে ভিজিটর: ওয়েবসাইটের কনটেন্ট পড়ে, স্ক্রল করে, ও পরবর্তীতে চলে যায়। কোনোরকম অ্যাকশনে যায় না।
CTA বাবহারে সাধারণ কিছু ভুল:
- “Submit”
- “Click here”
- “Learn more” (কোনো context ছাড়া)
সমাধান:
- Action-based CTA
- Simple language
- One primary CTA per page
4. মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট না হওয়া
বাংলাদেশে ৮০% ব্যবহারকারী মোবাইল ফোন থেকে ইন্টারনেট ব্যবহার করেন। তবুও অনেক ওয়েবসাইট ডেস্কটপ কেন্দ্রিক কিন্তু মোবাইল রেসপন্সিভ না। বাটন ছোট, টেক্সট পড়াও কঠিন। দেখা যায়, মোবাইল ব্যবহারীরা ওয়েবসাইট থেকে বের হয়ে যায়।
সমাধান:
- মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন করুন।
- ফাস্ট লোডিং ওয়েবসাইট তৈরি করুন।
5. ওয়েবসাইট স্লো হওয়া
ওয়েবসাইট স্পিড সরাসরি সেলস এর সাথে যুক্ত। ৫-৭ সেকেন্ডের বেশি হলে হলে বাউন্স (Bounce) রেট বাড়ে, ইউজারের বিশ্বাস কমে যায়। পাশাপাশি সাইটের কনভার্সন ও কমে যায়।
বাংলাদেশের ওয়েবসাইট স্লো হওয়ার কারণ:
- চিপ হোস্টিং
- ভারী ছবির ব্যবহার
- প্রয়োজনের বেশি প্লাগিনের ব্যবহার (CMS এর ক্ষেত্রে)
সমাধান:
- আপনার ওয়েবসাইটের জন্য উপযুক্ত হোস্টিং বাছাই করা
- ওয়েবসাইটে ব্যবহৃত ইমেজ গুলো আগে কম্প্রেশন করা
- সিডিএন ব্যবহার করা
- সাইটের স্পিড অডিট করা
অনেকেই মনে করেন, ওয়েবসাইট শুধুমাত্র “দেখার জন্য”, এটি “বিক্রির জন্য” না। অনেক ওয়েবসাইট তাদের Competitor দেখে কপি করে বানানো হয় শুধু সুন্দর লুক দেবার জন্যে। কিন্তু সেক্ষেত্রে সেলস ফোকাসড স্ট্রাকচার থাকে না। একটি ওয়েবসাইটের অংশ হবে:
‘Problem → Solution → Proof → Action’ অর্থাৎ এই ফ্লো থাকলে লীড জেনারেশন এবং পরবর্তীতে সেলে জেনারেট করা সহজ হয়।
জানুন: একটি ওয়েবসাইট তৈরি করতে কত টাকা খরচ হয়।
ওয়েবসাইট দিয়ে সেল না আসার সাধারণ ভুল
1. ফেসবুক পেইজ ডিপেন্ডেন্সি
ওয়েবসাইট আছে, কিন্তু ট্রাফিক নেই। সব ভরসা ফেসবুকের এর উপর করছেন।
2. ওয়েবসাইট আপডেট না করা
বছরের পর বছর কনটেন্ট যদি একই থাকে তাহলে গুগল এবং ইউজার দুজনই ইগনোর করে।
3. এসইও (SEO) একেবারেই না করা
অর্গানিক ট্রাফিক একটি ওয়েবসাইটের প্রাণ। অর্গানিক ট্রাফিক ওয়েবসাইটে না থাকলে সে সাইটটি dormant থাকে।
ফেসবুক পেজ নাকি ওয়েবসাইট – ব্যবসার জন্য কোনটি ভালো?
সেলস ওরিয়েন্টেড ওয়েবসাইট কীভাবে বানাবেন
Step 1: Clear Business Goal
প্রথমেই ঠিক করুন আপনি কি চান? Lead চান, Call চান, Online order চান।
Step 2: Homepage কে Sales Page ভাবুন
Homepage এ থাকতে হবে:
- Who you help
- What problem you solve
- Why you are different
- About Company Service
মনে রাখবেন, ডেকোরেশন না, দরকার কমিউনিকেশন।
Step 3: সাধারণ কনটেন্ট, ক্লিয়ার মেসেজ
বাংলা হলে বাংলা, ইংরেজী হলে ইংরেজী। ওভার টেকনিক্যাল কথা কাস্টমার বোঝে না।
Step 4: ফলো আপ সিস্টেম রাখুন
লিড আসার পর যদি আপনি লেট রিপ্লি করেন, ফলো আপে না রাখেন, তাহলে সেল আনতে পারবেন না।
Website ও Digital Marketing একসাথে না চললে কী হয়?
ওয়েবসাইট একা কিছু করতে পারে না। ডিজিটাল মার্কেটিং ছাড়া ওয়েবসাইটে অনেক কিছু করতে পারবেন না। Best combination: Website + SEO + Paid ads.
ছোট ব্যবসার জন্য বাস্তব পরামর্শ: বড় কোম্পানির ওয়েবসাইট দেখে পেনিক হবেন না। আপনার লোকাল কাস্টমারকে বুঝুন। সেলস ফানেল তৈরি করুন। ওয়েবসাইট কে এম্পয়ি ভাবুন, শুধুমাত্র ডেকোরেশনের জন্যে নয়।
ওয়েবসাইট থাকলেও সেল না আসার কারণ হলো ওয়েবসাইটেকে সেল টুল হিসেবে ব্যবহার না করা। সঠিক অডিয়েন্স, পরিষ্কার মেসেজ, ট্রাস্ট এলিমেন্ট এবং ফলো-আপ সিস্টেম থাকলেএকটা সাধারণ ওয়েবসাইট থেকেও নিয়মিত সেল আসতে পারে। আপনার ওয়েবসাইট থাকলেও যদি সেল না আসে, তাহলে সমস্যা ডিজাইনে না স্ট্যাটেজিতে।
সাধারণ জিজ্ঞাসা / FAQ (Frequently Asked Questions)
1. ওয়েবসাইটে ট্রাফিক কম হলে কি সেল কমে যায়?
হ্যাঁ। পর্যাপ্ত ভিজিটর না থাকলে স্বাভাবিকভাবেই কনভার্সন কম হবে। ট্রাফিক জেনারেশন স্ট্র্যাটেজি না থাকলে সেল আসা কঠিন।
2. SEO ঠিকমতো না করলে কী সমস্যা হয়?
সার্চ ইঞ্জিনে র্যাংক না করলে সম্ভাব্য কাস্টমার ওয়েবসাইট খুঁজে পাবে না। ফলে অর্গানিক ট্রাফিক ও সেল দুটোই কমে যায়।
3. ওয়েবসাইটের ডিজাইন কি বিক্রিতে প্রভাব ফেলে?
অবশ্যই। পুরোনো বা অগোছালো ডিজাইন কাস্টমারের আস্থা কমায়। ইউজার এক্সপেরিয়েন্স ভালো না হলে মানুষ দ্রুত সাইট ছেড়ে চলে যায়।
4. ওয়েবসাইট স্লো হলে কি সেল কমে?
হ্যাঁ। পেজ লোডিং টাইম বেশি হলে ব্যবহারকারী অপেক্ষা না করে বের হয়ে যায়। এতে বাউন্স রেট বাড়ে এবং কনভার্সন কমে।
5. সঠিক Call To Action (CTA) না থাকলে কী হয়?
স্পষ্ট নির্দেশনা না থাকলে ভিজিটর বুঝতে পারে না পরবর্তী ধাপ কী। “Buy Now”, “Order Today”, “Contact Us” এর মতো CTA না থাকলে বিক্রি কমে যায়।
6. টার্গেট অডিয়েন্স ঠিক না হলে কি সেল আসবে?
না। ভুল অডিয়েন্সে মার্কেটিং করলে ট্রাফিক আসলেও তারা ক্রেতায় পরিণত হয় না।
7. পেইড অ্যাড চালিয়েও সেল না আসার কারণ কী?
ভুল টার্গেটিং, দুর্বল ল্যান্ডিং পেজ, অথবা অফার পরিষ্কার না হলে বিজ্ঞাপন খরচ হলেও কনভার্সন হয় না। যেমন Google Ads বা Meta Ads সঠিকভাবে অপটিমাইজ না করলে ফল আসে না।
8. প্রোডাক্টের বিবরণ দুর্বল হলে কি সমস্যা হয়?
হ্যাঁ। পরিষ্কার তথ্য, দাম, সুবিধা এবং গ্রাহকের উপকারিতা না বোঝালে ক্রেতা সিদ্ধান্ত নিতে পারে না।
9. ট্রাস্ট ফ্যাক্টর কম হলে কি সেল কমে?
অবশ্যই। রিভিউ, টেস্টিমোনিয়াল, SSL সার্টিফিকেট, রিটার্ন পলিসি না থাকলে মানুষ নিরাপদ বোধ করে না।
10. মোবাইল-ফ্রেন্ডলি না হলে কি প্রভাব পড়ে?
বর্তমানে অধিকাংশ ব্যবহারকারী মোবাইল থেকে ব্রাউজ করে। মোবাইল রেসপন্সিভ না হলে বিক্রির বড় অংশ হারাতে হয়।
11. সঠিক ফলো-আপ না করলে কী হয়?
অনেক কাস্টমার প্রথম ভিজিটেই কেনে না। ইমেইল মার্কেটিং বা রিটার্গেটিং না করলে সম্ভাব্য সেল হারিয়ে যায়।
12. অ্যানালিটিক্স ব্যবহার না করলে কী সমস্যা?
ডাটা বিশ্লেষণ না করলে বোঝা যায় না কোথায় সমস্যা হচ্ছে। যেমন Google Analytics ব্যবহার করলে ট্রাফিক ও ইউজার বিহেভিয়ার বিশ্লেষণ করা যায়।